মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত অনেকেই বজ্রপাতে পাবনায় ৬ জনের মৃত্যু, আহত ৩ বাইন্যান্সে ৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলা, বিপুল ক্ষতি
অপরাধ

নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেড়িলাবাড়ী জামতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো সিরাজুল হকের তিন বছর বয়সী মেয়ে শিউলী খাতুন এবং একই এলাকার আনারুল ইসলামের তিন বছর দুই মাস বয়সী আফিয়া খাতুন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শিশুরা বাড়ির পাশে একটি জমিতে খেলছিল।

একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় পরিবারের লোকজন শিশুদের দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয়রা বাড়ির পাশের কৃষি জমির মধ্যে পুকুরে শিশুদের পড়ে থাকতে দেখে।

উদ্ধার করে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিক অনুসন্ধান ও শিশুদের বাবা-মা ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত না করেই দাফনের অনুমতি দেওয়া হয়।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন