মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত অনেকেই বজ্রপাতে পাবনায় ৬ জনের মৃত্যু, আহত ৩ বাইন্যান্সে ৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলা, বিপুল ক্ষতি
অপরাধ

রাজবাড়ীতে মানব পাচারের ঘটনায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীতে মানব পাচারের মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রাজবাড়ীতে মানব পাচারের ঘটনায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীর পাংশায় ২ তরুণকে অপহরণের পর ভারতে পাচারের মামলায় মো. রেজাউল মন্ডল ও মো. শাহীদুল মিয়া নামে ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত তাদের ৫ লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

সোমবার (২ নভেম্বর) দুপুরে রাজবাড়ী মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তহিদুল ইসলাম এ রায় প্রদান করেন। মামলার সূত্র জানায়, একলাস উদ্দিন মালিথা ২০১২ সালের ২৬ মে পাংশা থানায় এই মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, একলাস উদ্দিনের ছেলে মো. ফারুক (১৬) পাংশার বাগদুলী গ্রামে তার নানা মো. সাবিন বেপারীর বাড়িতে থেকে লেখাপড়া করতেন। ২০১২ সালে তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। রেজাউল মন্ডল ছিলেন তার বন্ধু।

২০১২ সালের ১০ মে রাত ১০টার দিকে রেজাউল মন্ডলসহ কয়েকজন ফারুক ও তার খালাতো ভাই মোঃ আজিজুল ইসলামকে (১২) অপহরণ করে। পরে তাদের ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। ফারুককে ভারতে পাচার করা হলেও আজিজুল পালিয়ে যশোরে এসে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

ফারুকের বাবা ওই ঘটনার পর পাংশা থানায় মানব পাচার আইনে মামলা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর জাহিদ উদ্দিন মোল্লা জানান, দীর্ঘ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।

বিজ্ঞাপন