বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুড়িগ্রামে দুর্ঘটনায় ৭ বছরের শিশুর মৃত্যু, অন্তঃসত্ত্বা মায়েরও মৃত্যু

কুড়িগ্রামে দুর্ঘটনায় ৭ বছরের শিশুর মৃত্যু, অন্তঃসত্ত্বা মায়েরও মৃত্যু।

কুড়িগ্রামে দুর্ঘটনায় ৭ বছরের শিশুর মৃত্যু, অন্তঃসত্ত্বা মায়েরও মৃত্যু

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারে সোমবার রাতে পিংকি পরিবহন ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে ৭ বছরের শিশু মনি মালী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন তার অন্তঃসত্ত্বা মা আদরি মালী। মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত হন শিশুটির বাবা অনন্ত মালি (২৬) এবং অটোরিকশাচালক মোজাম্মেল। আহতদের প্রথমে কুড়িগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহতের পরিবারের সদস্য আপেল মালি জানান, সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আদরি মালীর গর্ভে থাকা সাত মাসের সন্তানও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বর্তমানে আহতদের মধ্যে দুজন চিকিৎসাধীন রয়েছেন। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, পিংকি পরিবহনের নৈশকোচটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। দুর্ঘটনার কারণ ও দায়ীদের বিষয়ে তদন্ত চলছে।

আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।

বিজ্ঞাপন