বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

ঝিনাইদহে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত

ঝিনাইদহের শৈলকুপায় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত হয়েছে।

ঝিনাইদহে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ডিমবোঝাই ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় ৫ বছরের শিশু আসিফ হোসেন নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রামচন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ রামচন্দ্রপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আসিফ তার মায়ের সঙ্গে মাঠ থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে পাকা রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত ভ্যান তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

দুর্ঘটনায় শিশুটি মাথায় ও শরীরে মারাত্মক আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন জানান, আসিফ মায়ের হাত ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ সে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে এবং তখনই ভ্যানটি তাকে ধাক্কা দেয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক ভ্যান ও চালককে শনাক্ত করতে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন