বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত
অপরাধ

ঝিনাইদহে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহে খেলতে গিয়ে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু।

ঝিনাইদহে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহে খেলতে গিয়ে বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে দেড় বছর বয়সী তানহা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে হরিণাকুন্ডু উপজেলার নিত্যানন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর বাবা মিরাজ হোসেন স্থানীয় ইজিবাইকচালক। স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, তানহা বিকেলে বাড়ির উঠানে রাখা বাবার ইজিবাইকে বসে বন্ধুদের সাথে খেলা করছিল।

অসাবধানতাবশত গাড়িতে থাকা চাবি ঘোরালে ইজিবাইকটি পেছনের দিকে চলতে শুরু করে। এ সময় তানহা ইজিবাইক থেকে নেমে দৌড় দিলে চাকার নিচে পিষ্ট হয়।

স্থানীয়রা তানহাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ফারিহা জানান, শিশুটিকে তারা মৃত অবস্থায় পেয়েছেন এবং মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন, দুর্ঘটনার বিষয়টি তারা জেনেছেন। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি, তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন