রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঢাকা-আরিচা মহাসড়কের বিশেষ লেন এখন দুর্ঘটনার ফাঁদ

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই অংশের বিশেষ লেন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে।

ঢাকা-আরিচা মহাসড়কের বিশেষ লেন এখন দুর্ঘটনার ফাঁদ

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই অংশে তৈরি করা সরাসরি চলাচলের লেন বর্তমানে দুর্ঘটনার স্থান হয়ে উঠেছে। কংক্রিটের দেয়াল দুপাশে থাকায় এবং মধ্যবর্তী বিভাজক না থাকায় প্রতিদিন ঘটছে মুখোমুখি সংঘর্ষ। স্থানীয়রা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

যানজট কমাতে এবং যানবাহনের গতি বাড়াতে এই লেন নির্মাণ করা হয়েছিল। তবে, ব্যবহারকারীদের অভিযোগ, পরিকল্পনার ঘাটতির কারণে এটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরু লেনে একসঙ্গে দুই দিকের যানবাহন চলাচল করছে, যা ভয়াবহ ঝুঁকি সৃষ্টি করছে।

স্থানীয় সংগঠন 'নিরাপদ সড়ক চাই ধামরাই' এর সভাপতি নাহিদ মিয়া বলেন, 'নিরাপত্তার স্বার্থে এই অংশে এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হলে ভালো হয়।'

এদিকে, মানিকগঞ্জ সড়ক বিভাগ জানিয়েছে, সাভারের নবীনগর থেকে মানিকগঞ্জের পাটুরিয়া পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ককে ফোর লেনে উন্নীত করার পরিকল্পনা চলছে। প্রকল্প বাস্তবায়নের জন্য ডিও লেটার সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আলম বলেন, 'ফোর লেন নির্মাণের পরিকল্পনা কার্যকর করা হবে।'

ধামরাইবাসীদের দাবি, সড়ক নিরাপদে দ্রুত বাস্তবায়ন করা হোক।

বিজ্ঞাপন