রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কিশোরগঞ্জে বাজারের নাম নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫০

কিশোরগঞ্জে বাজারের নাম নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত ৫০ জন।

কিশোরগঞ্জে বাজারের নাম নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫০

কিশোরগঞ্জের ভৈরবের মিরারচর-আকবরনগর এলাকায় একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ ছয় ঘণ্টাব্যাপী চলে।

নিহত মাসুদ মিয়া মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিরারচর ও আকবরনগর গ্রামের বাসিন্দাদের মধ্যে বাজারটির নাম ‘আকবরনগর বাজার’ এবং ‘মিরারচর বাজার’ রাখার দাবি নিয়ে বিরোধ চলছিল।

সম্প্রতি এই বিরোধের কারণে উত্তেজনা বৃদ্ধি পায়। সোমবার সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে মাসুদ মিয়া গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সংঘর্ষের কারণে ভৈরব রেলস্টেশনে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেন আটকা পড়ে, যার ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস জানিয়েছেন, ‘বাজারের নামকরণকে কেন্দ্র করে সংঘর্ষে মাসুদ মিয়া নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‌্যাব যৌথভাবে কাজ করছে।’

বিজ্ঞাপন