শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

কিশোরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

কিশোরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে।

কিশোরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজার এলাকায় জলমহাল ইজারার জন্য প্রশাসন কিছুদিন আগে দরপত্র আহ্বান করে। টেন্ডার প্রক্রিয়ায় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন অংশগ্রহণ করেন।

এদিকে সৈয়দ সাঈদ আহমেদ তার অনুসারীদের নিয়ে জলমহালটি নিয়ন্ত্রণে নিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এই খবরে দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল।

শুক্রবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে, যার ফলে উভয়পক্ষের ২৫ জন আহত হন। তবে প্রশাসন এখনো জলমহালটি কাউকে বুঝিয়ে দেয়নি।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন