যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এই সময় তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, এবং দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে গঠনমূলক আলোচনা করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শাহবাজ শরিফ পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের মধ্যকার সম্পর্ককে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।