শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম

ইতালির সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও নিকাব নিষিদ্ধ করেছে এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম প্রবর্তন করেছে।

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম

ইতালির সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বে এই অধ্যাদেশটি অনুমোদন পেয়েছে, যা বিদেশি শিক্ষার্থীদের জন্যও নতুন নিয়ম প্রবর্তন করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, ক্লাসরুমে বিদেশি বা অ-ইতালীয় ভাষাভাষী শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই নিয়ম ভঙ্গ করলে শিক্ষাপ্রতিষ্ঠানকে সর্বোচ্চ ১,০০০ ইউরো জরিমানা করা হবে।

গত ২০ সেপ্টেম্বর মেলোনির রাজনৈতিক দল ‘ব্রাদার্স অব ইতালি’ (এফডিআই) এর যুব সম্মেলনে এই পরিকল্পনার বিষয়ে প্রথম প্রকাশ করা হয়। পরবর্তীতে ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে অধ্যাদেশটি চূড়ান্তভাবে গৃহীত হয়।

মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, “ইতালীয় ভাষা শেখার সুযোগ তৈরি করা এবং স্কুলে বোরকা ও নিকাব বন্ধের পদক্ষেপগুলো সাধারণ বুদ্ধিপ্রসূত ও ঐক্যের প্রতীক।”

তিনি আরও বলেন, “ইতালি এমন একটি শিক্ষাব্যবস্থা বজায় রাখতে চায়, যা বিদেশি শিক্ষার্থীদের মূলধারায় সমন্বিত করবে।” নতুন অধ্যাদেশটি ডিক্রি-আইন হওয়ায় তাৎক্ষণিকভাবে কার্যকর হতে পারে, তবে ৬০ দিনের মধ্যে পার্লামেন্টের অনুমোদন নিতে হবে।

বিজ্ঞাপন