জাতির বৃহত্তর স্বার্থ ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা বিবেচনা করে গত জাতীয় নির্বাচনের ফল মেনে নেওয়ার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
২৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে ঝিনাইদহে খুলনা বিভাগীয় জামায়াতে ইসলামীর সাংগঠনিক অনুষ্ঠানে তিনি বলেন, "দেশের বৃহত্তর স্বার্থে গত জাতীয় নির্বাচনের ফলাফল বুকে পাথর চাপা দিয়ে আমরা মেনে নিয়েছি।"
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, নির্বাচনের ফল ম্যানিপুলেট করা হয়েছে এবং এটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্য থেকে জানা গেছে। তিনি বলেন, "সরকার জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের পথ থেকে সরে গেছে।"
তিনি আরও দাবি করেন, সরকারকে সহযোগিতা করলেও তাদের পক্ষ থেকে রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য ও আচরণ করা হচ্ছে। তিনি বলেন, "সরকারকে সহযোগিতা করে আসছে জামায়াতে ইসলামী, কিন্তু সরকার এটিকে দুর্বলতা হিসেবে দেখছে।"
অনুষ্ঠানে ঝিনাইদহ ও কুষ্টিয়ার জামায়াতের সংসদ সদস্যসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।