জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষকে শান্তিতে রাখতে হলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজদের তাড়াতে হবে। তিনি আজ ফরিদপুরের ভাঙ্গা গোলচত্তরে অনুষ্ঠিত এক পথসভায় এসব কথা বলেন।
ডা. রহমান জানান, আইনশৃঙ্খলা অবনতিকারীদের দমন করতে এবং জনগণের দাবি আদায় করতে তাঁরা রাজপথে নেমেছেন। ১১-দলীয় ঐক্যের আওতায় ঢাকা থেকে খুলনা অভিমুখে লংমার্চ কর্মসূচী শুরু হয়েছে।
লংমার্চটি ঢাকা থেকে যাত্রা শুরু করে মাওয়া হয়ে মাদারীপুর-শরীয়তপুরের মাঝামাঝি নাওডোবা অতিক্রম করে ভাঙ্গার দিকে এগিয়ে যায়। যাত্রাপথে বিভিন্ন স্থানে আয়োজিত পথসভায় জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখছেন।
ডা. রহমান জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণ তাঁদের পাশে থাকায় তাঁরা এই দাবি আদায় করতে সক্ষম হবেন।
লংমার্চের পরবর্তী ধাপে খুলনার উদ্দেশে রওনা হওয়ার আগে ভাঙ্গার গোল চত্বরে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। আজকের কর্মসূচির অংশ হিসেবে নাওডোবা, বাগেরহাটের কাটাখালী, খুলনার বাবরী চত্বর ও স্বাধীনতা চত্বরে ধারাবাহিক পথসভা অনুষ্ঠিত হবে।
লংমার্চের শেষ পর্যায়ে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে একটি সুবিশাল সমাপনী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।