শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শি জিনপিং ও তারেক রহমানের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি

শি জিনপিং ও তারেক রহমানের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার।

শি জিনপিং ও তারেক রহমানের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট জানান, নতুন যুগের জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত চীন।

বৈঠকটি শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ শুরু হয়। শি জিনপিং বলেন, চীন বাংলাদেশের জাতীয় উন্নয়নে নতুন সাফল্যের দিকে নিয়ে যেতে সমর্থন করতে প্রস্তুত।

এ সময়, উভয় দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান এবং উন্নয়ন প্রকল্পের মতো দ্বিপাক্ষিক ইস্যুগুলো গুরুত্ব পায়।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের তিয়েনআনমেন স্কয়ারে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান এবং বৃহস্পতিবার গার্ড অব অনারের মাধ্যমে তাকে বেইজিংয়ের গ্রেট হলে স্বাগত জানানো হয়।

বাংলাদেশের জাতীয় সঙ্গীতও পরিবেশন করা হয়। সফরের শেষ দিনে, প্রধানমন্ত্রী ঝাও লেজির সাথে সাক্ষাৎ করবেন এবং চীনের জাদুঘর পরিদর্শনের কর্মসূচি রয়েছে। আজ বিকেল ৫টায় প্রধানমন্ত্রী বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

বিজ্ঞাপন