মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষীক বৈঠক বেইজিংয়ে

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন বেইজিংয়ে।

প্রধানমন্ত্রীর শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষীক বৈঠক বেইজিংয়ে

চীন সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন। শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এ বৈঠকটি শুরু হয়। বৈঠকের শুরুতে উভয়পক্ষ শুভেচ্ছা বিনিময় করেন।

বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হবে বলে জানা গেছে। এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির।

বৈঠকের পর প্রধানমন্ত্রী চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত 'মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ' এ পুষ্পস্তবক অর্পণ করেন। চীনের বিপ্লবী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি এই পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানসহ সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন