বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠকে তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের বৈঠক শুরু হয়েছে।

চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠকে তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর মধ্যকার বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকটি বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টায় বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাবিষয়ক ১৫টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

এছাড়াও, আগামীকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন