বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

তারেক রহমানের চীনে রাষ্ট্রীয় সফর ও বৈঠক আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীনে রাষ্ট্রীয় সফর ও বৈঠক আজ।

তারেক রহমানের চীনে রাষ্ট্রীয় সফর ও বৈঠক আজ

রাষ্ট্রীয় সফরে চীনের বেইজিংয়ে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের স্থানীয় সময় বুধবার দুপুরে দালিয়ান থেকে হাই-স্পিড ট্রেনে করে বেইজিং পৌঁছান তিনি। সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে সকালে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দেন। সম্মেলনে ৯০টিরও বেশি দেশ থেকে রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যমের ১ হাজার ৭০০ জনের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বুধবার দালিয়ান থেকে হাই-স্পিড ট্রেনে স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। শুক্রবার সাক্ষাৎ করবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। সেদিনই ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন