বুধবার, ২৪ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য ঘাটতি কমানোর আশা: রিজভী

প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর আশা প্রকাশ করেছেন বিএনপির রিজভী।

প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য ঘাটতি কমানোর আশা: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশা প্রকাশ করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে। বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি উল্লেখ করেন, "বাংলাদেশকে আর পরনির্ভরশীল রাখা হবে না"।

তিনি আরও জানান, সরকারের লক্ষ্য হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলা।

রিজভী বলেন, "একটি গোষ্ঠি দেশকে অস্থিতিশীল করতে চায়। বর্তমান সরকারের আমলে দেশবিরোধী কোন কর্মকাণ্ড মেনে নেয়া হবে না।"

বিরোধীদলের সমালোচনা করে তিনি বলেন, যারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, তাদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতা স্পষ্ট। তিনি দাবি করেন, বর্তমানে দেশে গুম বা ক্রসফায়ার নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলারও অবসান ঘটেছে।

এছাড়া, তিনি জানান, জুলাইয়ের গণহত্যাকারীদের বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন