বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
রাজনীতি

ঝিনাইদহে আ. লীগ নেতাকে পুলিশ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

ঝিনাইদহে আ. লীগ নেতাকে পুলিশ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাতে কালীগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার প্রধান আসামি হিসেবে মোস্তাফিজুর রহমান বিজুর নাম উল্লেখ করা হয়েছে। মামলার পর পুলিশ মঙ্গলবার গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে।

জানা যায়, মঙ্গলবার সকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। এ সময় মোস্তাফিজুর রহমান বিজু তার বাড়ির নিচতলায় দলীয় অফিসে উপস্থিত ছিলেন। পুলিশ তাকে আটক করতে এলে নেতাকর্মীরা তাকে ছিনিয়ে নেয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, "এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০/৩০ জনকে আসামি করা হয়েছে। আটক ৮ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।"

বিজ্ঞাপন