মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
রাজনীতি

বরিশাল বিএম কলেজে শিক্ষার্থী মারধরের ঘটনায় উত্তেজনা

বরিশাল বিএম কলেজে শিক্ষার্থী মারধরের ঘটনায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বরিশাল বিএম কলেজে শিক্ষার্থী মারধরের ঘটনায় উত্তেজনা

বরিশাল বিএম কলেজে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে ক্যাম্পাসে অশান্তি বিরাজ করছে।

আজ বুধবার বেলা ১২টায় বিএম কলেজ ডিগ্রি হোস্টেলে হামলা ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ করে ছাত্রদলের একটি পক্ষ। কলেজের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে মসজিদ গেটের সামনে গিয়ে সমাবেশ করে তারা।

ছাত্রদলের দু-পক্ষই নিজেদের পক্ষে-বিপক্ষে বক্তব্য দেন। ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম রাতুল জানান, ২২ জুন নগরীর জিয়া সড়কে হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমানকে আল আমিন মৃধা মারধর করে।

তিনি বলেন, ‘আমরা এই বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে আমাদেরও মারধর করা হয়। পরে কলেজের ভেতরে ডিগ্রি হোস্টেলের সামনে বসে সবাইকে মারধর করা হয়।’ হামলার বিচার দাবি করেন তিনি।

অন্যদিকে, বিএম কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম জুবায়ের জানান, ‘বিএম কলেজ শিক্ষার্থী সোহানের সাথে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের ঝামেলা হয়। সেই বিষয় নিয়ে কলেজের ভেতরে হাতাহাতি হয়। পরে আমরা তার সমাধান করি।’ তিনি জানান, কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, যারা এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন