বুধবার, ২৪ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল জামিন পেয়েছেন

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল জামিন পেয়েছেন আদালত থেকে।

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল জামিন পেয়েছেন

আদালত অবমাননার দায়ে গ্রেপ্তার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত। আজ বুধবার শুনানি শেষে আদালত এই জামিনের আদেশ প্রদান করে।

পুলিশ সূত্রে জানা যায়, সাজেদুলকে আজ ভোরে বনানীর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানার পুলিশ একটি অভিযানে যায়। অভিযানের সময় পুলিশ প্রথমে ভবনের গেটে তালা পায় এবং নিরাপত্তাকর্মীরা তাদের সহযোগিতা করেনি।

এ সময় সাজেদুলের গাড়ি চালক ও দেহরক্ষী পুলিশের সঙ্গে উশৃঙ্খল আচরণ করতে দেখা যায়। আইন ভঙ্গ করার পরও পুলিশ সদস্যদের কোনো ধরনের বল প্রয়োগ করতে দেখা যায়নি।

গত ৩ মে, আদালত অবমাননার এক মামলায় নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বিজ্ঞাপন