বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
রাজনীতি

অর্থনীতির স্বার্থে সরকারের আকার কমানোর তাগিদ বিশেষজ্ঞদের

অর্থনীতির স্বার্থে সরকারের আকার কমানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

অর্থনীতির স্বার্থে সরকারের আকার কমানোর তাগিদ বিশেষজ্ঞদের

অর্থনীতির স্বার্থে পরিচালন ব্যয় কমাতে সরকারের আকার কমানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থনীতি গবেষক অধ্যাপক আবু আহমেদ। তিনি বলেন, "অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে না পারলে সবার বিপদ হবে।"

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বাজেট-পরবর্তী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আবু আহমেদ অর্থনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

অধ্যাপক আহমেদ বলেন, "গত দুই বছরে পুঁজিবাজারে একটি কোম্পানিও আসেনি। অর্থনীতির চারভাগের একভাগ সরকারের অধীনে। সরকারের উচিত অর্থনীতি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া। নাহলে বিদেশি বিনিয়োগ আসবে না।" তিনি ঘাটতি বাজেটে উদ্বেগ জানিয়ে ব্যয়ের হ্রাস টেনে ধরার তাগিদও দেন।

তিনি আরও বলেন, "ব্যয় কমাতে সরকারের আকার ছোট করতে হবে। এতো মন্ত্রণালয়, এতো দপ্তর দরকার নেই। যদি এরকম পরিস্থিতি বিরাজ করে, কেউ বিনিয়োগ করবে না, কেউ ঋণ দেবে না।"

জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, "ব্যক্তি জীবনে অত্যন্ত মিতব্যয়ী প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকটাপন্ন অর্থনীতি রক্ষা করতে তিনি ও তার সরকার ঐকান্তিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।"

আলোচনা সভায় সবার সম্মিলিত চেষ্টায় অর্থনীতিকে সচল করে বাজেট সফলভাবে বাস্তবায়ন করার আশা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন