মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার কখনোই উইনস্টন চার্চিলের ধারেকাছেও আসতে পারেননি।
তিনি এ মন্তব্য করেছেন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন না দেওয়ার কারণে। ট্রাম্প বলেন, "ব্যক্তিগতভাবে আমি স্টারমারকে খুব পছন্দ করি। তবে তার জ্বালানি, অভিবাসন এবং অপরাধ দমণে অপারগতার মতো বেশ কয়েকটি সমস্যা রয়েছে।"
ট্রাম্প আরও জানান, "ইরানে অভিযান শুরু করার সময় তাকে আমাদের সমর্থনে থাকতে বলেছিলাম কিন্তু তিনি তা করেননি। এ ধরনের মনোভাব থাকার কারণে তিনি কখনোই চার্চিলের মতো হতে পারেননি।"
উল্লেখ্য, সোমবার স্টারমার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং ক্ষমতাসীন লেবার পার্টির দলীয় প্রধান হিসেবেও পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।