নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে আদালত অবমাননার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানার সদস্যরা প্রথমে ভবনের গেটে তালা ও নিরাপত্তাকর্মীদের অসহযোগিতার কারণে ভেতরে প্রবেশ করতে পারেনি। এ সময় শুভ্রর গাড়ি চালক ও দেহরক্ষী পুলিশের সঙ্গে উশৃঙ্খল আচরণ করে।
এদিকে, পুলিশ সদস্যদের কোনো ধরনের বল প্রয়োগ করতে দেখা যায়নি। গণমাধ্যমের সাথে কথা বলার জন্যও কেউ রাজি হননি। আদালত অবমাননার মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।