শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নাটোরে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৫টি মোবাইল ও ২৪টি সিম জব্দ

নাটোরে অনলাইনে জুয়া খেলা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে দুই ব্যক্তি গ্রেপ্তার হয়েছে।

নাটোরে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৫টি মোবাইল ও ২৪টি সিম জব্দ

নাটোরের লালপুরে পুলিশ অনলাইনে জুয়া খেলা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। বুধবার ভোর রাতে মধ্যপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মমিনপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মারুফ আলী ওরফে সিজান এবং মহোরকয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত রাসেম ইসলামের ছেলে ইমন ইসলাম।

পুলিশের কাছে অভিযোগ ছিল যে, তারা বিভিন্ন অ্যাপস ব্যবহার করে অনলাইনে জুয়া পরিচালনা করছিল এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা করছিল।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ অভিযানের সময় মারুফ আলীকে সিলিংয়ের উপরে লুকিয়ে অবস্থায় গ্রেপ্তার করে। অন্যদিকে, ইমন ইসলামকে একটি আলাদা ঘর থেকে আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে ৫টি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন, ২৪টি সিম কার্ড এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন এবং জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন