বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যায় তরুণী ফের রিমান্ডে

তাহসিফ সাউরির হত্যায় জেরিকা তাসনিস দিশার দ্বিতীয় দফার রিমান্ড মঞ্জুর।

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যায় তরুণী ফের রিমান্ডে

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির (২৭) হত্যার ঘটনায় সন্দিগ্ধ আসামি জেরিকা তাসনিস দিশার (১৯) দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশ আজ বুধবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। তদন্তের স্বার্থে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১ নভেম্বর, আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। মামলার এজাহার অনুযায়ী, ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার পর তাহসিফ তার বন্ধুর ডাকে বাসা থেকে বের হয়ে যান। রাত ১টা ৩৫ মিনিটে তার মায়ের কাছে ভয়েস মেসেজ পাঠানো হয়, যেখানে তিনি জানান, ‘রওনা দিয়েছি, আসছি’।

কিন্তু পরদিন বিকেলেও তাহসিফ ফিরে আসেননি। ২৮ অক্টোবর বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ৩১ অক্টোবর উত্তরখান থানায় হত্যা মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম।

বিজ্ঞাপন