মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নাটোরে ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেফতার, মালামাল জব্দ

নাটোরের লালপুরে ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেফতার করেছে পুলিশ, মালামাল জব্দ।

নাটোরে ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেফতার, মালামাল জব্দ

নাটোরের লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গত ৩০ মে গভীর রাতে সশস্ত্র ডাকাত দল মিলে হামলা চালায়।

ডাকাতির সময় ১২ থেকে ১৪ জনের একটি দল কর্মরতদের জিম্মি করে মোবাইল ফোন কেড়ে নেয় এবং প্রায় চার ঘণ্টা ধরে ডাকাতি চালায়।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার।

পুলিশ জানিয়েছে, প্রযুক্তির সহায়তায় সোমবার পাবনার আটঘরিয়া থেকে ডাকাত চক্রের ৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে ৩০০ কেজি তামার তার, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, ব্যাটারী চালিত চার্জার ভ্যান, ৫টি মোবাইল ফোন এবং নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনার সাথে জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন