শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বাংলাদেশে অবৈধভাবে প্রবেশকারী ভারতীয় নাগরিক আটক

বিজিবি চট্টগ্রামের সীমান্তে ভারতীয় নাগরিক পুটন মোল্লকে আটক করেছে।

বাংলাদেশে অবৈধভাবে প্রবেশকারী ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর সীমান্তের আঁধারমানিক এলাকা থেকে পুটন মোল্ল নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার বিজিবির রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার আনুমানিক দুপুর দেড়টার দিকে রামগড় ব্যাটালিয়নের একটি টহল দল স্থানীয় জনগণের সহায়তায় সীমান্তবর্তী উত্তর আঁধারমানিক এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী এক ভারতীয় নাগরিককে আটক করে।

১৯ বছর বয়সী আটক ব্যক্তির নাম পুটন মোল্ল। তিনি ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুম থানার রামেন্দ্রনগর গ্রামের বাসিন্দা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন