শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে লাইভস্ট্রিম চলাকালীন গুলি করে হত্যা জনপ্রিয় টিকটকার সেজার গাস্টেলুমকে রাজধানীতে তরুণীর খণ্ডিত দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু ইউক্রেনে রুশ হামলায় ছয়জন নিহত, ড্রোন ভূপাতিত ইউক্রেনে রুশ হামলায় নিহত ছয়, ৬০৫ ড্রোন ভূপাতিত করেছে মস্কো ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫ মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব
অপরাধ

ঝিনাইদহে শিশু ধর্ষণ ও হত্যায় আবু তাহেরের মৃত্যুদণ্ড

ঝিনাইদহে শিশু তোয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

ঝিনাইদহে শিশু ধর্ষণ ও হত্যায় আবু তাহেরের মৃত্যুদণ্ড

ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছরের শিশু তোয়া ধর্ষণ ও হত্যার মামলায় একমাত্র আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আদালত আবু তাহেরকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন এবং মরদেহ গুমের ঘটনায় ৭ বছরের কারাদণ্ডও প্রদান করেন।

চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি কালীগঞ্জের বাদুরগাছা গ্রামের শিশু তোয়া নিখোঁজ হয়। পরদিন বিদ্যালয়ের সেপটিক ট্যাংকি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। পরে আবু তাহেরকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন।

বিজ্ঞাপন