শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫ মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০
অপরাধ

শেরপুরে ২৭৩ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার

শেরপুরে ২৭৩ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার হয়েছে।

শেরপুরে ২৭৩ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের অভিযানে ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ জুন) ভোরে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি হলুদ রঙের পিকআপ থেকে এসব মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), ঘোমরা গ্রামের সামসুল হকের ছেলে লাল চান (২৩) এবং রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।

পুলিশ জানায়, ভারতীয় মদ বহনকারী পিকআপের খবর পেয়ে গরুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়। সন্দেহভাজন পিকআপটিকে থামানোর সংকেত দিলে এতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের আটক করে পিকআপে তল্লাশি চালিয়ে ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, উদ্ধারকৃত মদের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। তিনি আরও জানান, মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন