বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর
অপরাধ

কুমিল্লায় বৃষ্টির পানিতে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

কুমিল্লায় বৃষ্টির পানিতে ড্রেনে পড়ে ৮ বছরের শিশুর মৃত্যু হয়েছে।

কুমিল্লায় বৃষ্টির পানিতে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

কুমিল্লা নগরীতে পানিতে ডুবে থাকা ড্রেনে পড়ে ৮ বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) রাত ৯টার দিকে নগরীর ছোটরা ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম স্মৃতি, তিনি কালিয়াজুড়ি বদরপুর এলাকার বিল্লাল হোসেনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর নগরীতে ভারী বৃষ্টিপাত হয়, যার ফলে ছোটরা এলাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়।

রাত ৯টার দিকে স্মৃতি তার মায়ের সঙ্গে একটি বিয়ের দাওয়াত থেকে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ করে মায়ের হাত থেকে ছিটকে পড়ে সড়কের পাশের পানিতে ডুবে থাকা ড্রেনে পড়ে যায়।

এ সময় স্রোতের টানে শিশুটি ড্রেনে তলিয়ে গেলে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেন। প্রায় ২০ মিনিটের চেষ্টার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন