বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর
অপরাধ

রাজধানীতে ইট নিক্ষেপে আহত সাজিদ হাসপাতালে মারা গেছেন

রাজধানীর কাফরুলে ইট নিক্ষেপে আহত সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মারা গেছেন।

রাজধানীতে ইট নিক্ষেপে আহত সাজিদ হাসপাতালে মারা গেছেন

রাজধানীর কাফরুলে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ চৌধুরী রাফি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে তাঁর মৃত্যু হয়।

রাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর চাচা নুর হোসেন চৌধুরী। তিনি জানান, ঘটনার দিন রাফিকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন ১০ জুন তাকে ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। প্রায় ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

ঘটনাটি ঘটেছিল ৯ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী গলিতে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় এক তরুণ রাফিকে লক্ষ্য করে ইট ছুড়ে মারেন। ইটের আঘাতে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে অচেতন হয়ে যান।

এ সময় মোটরসাইকেলটি তাঁর শরীরের ওপর পড়ে থাকে। পরে ইট নিক্ষেপ করা তরুণরাই রিকশায় করে তাঁকে হাসপাতালে নিয়ে যান। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

বিজ্ঞাপন