সোমবার, ২২ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চট্টগ্রামে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, ২ জন আটক

চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, ২ জন আটক।

চট্টগ্রামে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, ২ জন আটক

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড এলাকায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে রেলওয়ে পাবলিক হাইস্কুলের গেটের ভেতরে এই ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করার পর তাকে মারধর করা হয়। অভিযোগ রয়েছে যে, একপর্যায়ে বৈদ্যুতিক শক দেওয়ার ফলে ওই যুবকের মৃত্যু হয়।

কোতোয়ালী থানার পুলিশ মরদেহ উদ্ধার করতে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়ি অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর মরদেহ চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে এবং জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন