রবিবার, ২১ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

হবিগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, শ্রমিকদের প্রতিবাদে সড়ক অবরোধ

হবিগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।

হবিগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, শ্রমিকদের প্রতিবাদে সড়ক অবরোধ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় সোহেল মিয়া (৪৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। আজ রোববার ভোরে আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের জব্বার উল্লাহর ছেলে। পুলিশ জানায়, ভোরে জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বের হয়ে তিনি মহাসড়ক পারাপার করার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার প্রতিবাদে সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নবীগঞ্জ থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন