রবিবার, ২১ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কসবায় স্টেশন মাস্টারের ওপর হামলা, যুবক আটক

কসবায় স্টেশন মাস্টারের ওপর হামলার ঘটনায় যুবক সুমনকে আটক করা হয়েছে।

কসবায় স্টেশন মাস্টারের ওপর হামলা, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার সফিকুল রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (২১ জুন) সকালে এই হামলা ঘটে, যার ফলে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

পুলিশ জানায়, হামলাকারী যুবক সুমনকে আটক করা হয়েছে। সুমন কসবা উপজেলার বিষ্ণাউড়ির মধুপুর গ্রামের রৌশন মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, নোয়াখালী থেকে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে মাছের পোনা নিয়ে বসা এক ব্যক্তির কাছ থেকে ১০০ টাকা নেওয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে সুমন স্টেশন মাস্টার সফিকুল রহমানের সাথে বাগ্‌বিতণ্ডা শুরু করে।

বাগ্‌বিতণ্ডার পর সুমন সফিকুল রহমানের ওপর অতর্কিত হামলা চালায় এবং এ সময় অফিসের টেলিফোন ও সিগন্যালিং যন্ত্রাংশসহ মূল্যবান সামগ্রী ভাঙচুর করে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে আটক করেছে। স্টেশন মাস্টারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনার পর মামলার প্রক্রিয়া চলছে এবং হামলার কারণ তদন্তে রেলওয়ে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন