বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর
অপরাধ

কুষ্টিয়ায় ট্রাক উল্টে চালকসহ নিহত ২

কুষ্টিয়ার বাইপাস সড়কে ট্রাক উল্টে চালক ও সহকারী নিহত।

কুষ্টিয়ায় ট্রাক উল্টে চালকসহ নিহত ২

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে ত্রিমহনী এবং বটতৈলের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম আনিচুর রহমান আনিস, যিনি ফরিদপুর জেলার বাসিন্দা। সহকারীর নাম পরিচয় এখনও জানা যায়নি। কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলি বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ট্রাকটি সোনা মসজিদ থেকে পাথরবোঝাই করে খুলনার দিকে যাচ্ছিল। কুষ্টিয়া বাইপাস রোড এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভাটের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকটিতে আগুন ধরে যায়।

স্থানীয়দের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটির আগুন নেভায়। চালক আনিসের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে সহকারী পাথরের নিচে চাপা পড়ায় তার মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন