রবিবার, ২১ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যুর ঘটনা

নোয়াখালীর চাটখিল উপজেলায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যুর ঘটনা

নোয়াখালীর চাটখিল উপজেলায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর ২টার দিকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজম উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই এলাকার আব্দুল মান্নানের দুই মেয়ে রোকেয়া (৯) ও রহিমা (৭)। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বসতঘরের পাশের পুকুরে গোসল করতে যায় দুই বোন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।

দীর্ঘ সময় তাদের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে একই বাড়ির বেলাল নামের এক ব্যক্তি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় রহিমাকে দেখতে পান।

এরপর বাড়ির লোকজনের সহায়তায় দুই বোনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন