শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুড়িল বিশ্বরোডে সিএনজির ধাক্কায় নিহত তরুণ ইমন হোসেন

কুড়িল বিশ্বরোডে সিএনজির ধাক্কায় নিহত হয়েছেন ২১ বছর বয়সী ইমন হোসেন।

কুড়িল বিশ্বরোডে সিএনজির ধাক্কায় নিহত তরুণ ইমন হোসেন

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মো. ইমন হোসেন (২১) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ইমনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক বেলা পৌনে ৩টার দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমন হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের শিমুলকান্দি এলাকায়। তার বাবার নাম মো. টিপু সুলতান। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে মোহাম্মদপুরের বসিলা এলাকায় বসবাস করতেন।

টিপু সুলতান জানান, ইমন ঢাকা উদ্যান সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি বলেন, “আজ দুপুরের দিকে কুড়িল বিশ্বরোডে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় আমার ছেলে।”

তিনি আরও বলেন, “প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার ছেলে আর বেঁচে নেই। দেড় মাস আগে আমার ছেলের বিয়ে হয়।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন