সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে সিএনজি দুর্ঘটনায় চালক ইউসুফ আলীর মৃত্যু

রাজধানীর রামপুরা ব্রিজে সিএনজি দুর্ঘটনায় ইউসুফ আলী নামে এক চালক নিহত হয়েছেন।

রাজধানীতে সিএনজি দুর্ঘটনায় চালক ইউসুফ আলীর মৃত্যু

রাজধানীর রামপুরা ব্রিজে সিএনজি দুর্ঘটনায় ইউসুফ আলী (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। রোববার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে।

নিহত ইউসুফ আলীর বাড়ি জামালপুরের বকশীগঞ্জ থানার বাটা জোর গ্রামে। বর্তমানে তিনি কামরাঙ্গীরচর এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।

ইউসুফ আলীর ভাই মনজুরুল জানান, শনিবার রাত ১০টার দিকে রামপুরা ব্রিজের ওপর তার ভাইয়ের সিএনজি নষ্ট হয়ে যায়। মিস্ত্রিকে দিয়ে মেরামতের সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি তাদের ধাক্কা দেয়। এতে ইউসুফ এবং মিস্ত্রি কামাল গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে রাত ১১টা ৩০ মিনিটের দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিস্ত্রি কামালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়, কিন্তু ইউসুফ আলীকে ভর্তি রাখা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, ইউসুফ আলী চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। রামপুরা থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।

বিজ্ঞাপন