ভোলার চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষার পর ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার অনুষ্ঠিত পরীক্ষার পর শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরীক্ষার প্রশ্ন কঠিন হওয়া এবং কেন্দ্রের শিক্ষকদের অতিরিক্ত কড়াকড়ির কারণে ক্ষুব্ধ হয়ে একদল পরীক্ষার্থী বিক্ষোভ শুরু করে। তারা কেন্দ্রের বাইরে এসে শিক্ষকদের অবরুদ্ধ করার চেষ্টা করেন।
বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা কেন্দ্রে ভাঙচুর চালাতে শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।