রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে কুমিল্লায় ১৫ বছরের কিশোরীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, আহত ১৮
অপরাধ

ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, আহত অনেকে

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৫ জন নিহত, আহত অনেকে।

ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, আহত অনেকে

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি পিকআপে যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেস বাসের ধাক্কায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শনিবার রাত প্রায় ৮টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, নড়াইল এক্সপ্রেসের বাসটি সোয়াদি এলাকায় পৌঁছালে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়, ফলে সেটি সম্পূর্ণ পুড়ে যায়।

হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ওসি হেলাল উদ্দিন আরও জানান, প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে।

এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়, পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করার কাজ করছে।

বিজ্ঞাপন