শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে লাইভস্ট্রিম চলাকালীন গুলি করে হত্যা জনপ্রিয় টিকটকার সেজার গাস্টেলুমকে রাজধানীতে তরুণীর খণ্ডিত দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু ইউক্রেনে রুশ হামলায় ছয়জন নিহত, ড্রোন ভূপাতিত ইউক্রেনে রুশ হামলায় নিহত ছয়, ৬০৫ ড্রোন ভূপাতিত করেছে মস্কো ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫ মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব
অপরাধ

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, আহত ৫

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, আহত পাঁচজন।

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, আহত ৫

ফরিদপুরের সদর উপজেলার করিমপুর এলাকায় একটি বাসের ধাক্কায় ইউপি সচিব মো. রিবুল হোসেন (৪২) নিহত হয়েছেন। আজ সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি লোকাল বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। মোটরসাইকেল চালক রিবুল হোসেন গুরুতর আহত হন এবং বাসের অন্তত পাঁচ যাত্রীও আহত হন।

নিহত রিবুল হোসেন ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন এবং বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি কয়েক মাস আগে ঘোষপুর ইউনিয়ন পরিষদ থেকে বদলি হয়ে ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিবুল হোসেন মারা যান। আহতদের চিকিৎসা চলছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে, তবে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন