হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বুধবার রাত ৮টার দিকে একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত তানভীর লাখাই উপজেলার বুল্লা এলাকার বাসিন্দা এবং তিনি সবরাজ মিয়ার ছেলে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, তানভীর শায়েস্তাগঞ্জের একটি কম্পিউটারের দোকানে চাকরি করতেন। বুধবার তিনি একটি নষ্ট কম্পিউটার মেরামতের জন্য হবিগঞ্জে গিয়েছিলেন এবং কাজ শেষে মোটরসাইকেলে ফিরছিলেন।
রতনপুর এলাকায় একটি ব্যাটারিচালিত টমটমকে ওভারটেক করার সময় বিরতিহীন পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ ঘটে। এতে তানভীর গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।