বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর
অপরাধ

নেত্রকোণায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু।

নেত্রকোণায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ৬৫ বছর বয়সী বাচ্চু খানের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে নিজের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

বাচ্চু খান পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামের বাসিন্দা। কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, রাতের বেলায় বাচ্চু খান অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের স্পর্শে গুরুতর আহত হন।

পরিবারের লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শৌভিক শ্রাবণ দত্ত জানান, হাসপাতালে আনার আগেই বাচ্চু খান মারা যান। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন