বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু
জাতীয়

নেত্রকোণায় খালে ডুবে দুই শিশুর মৃত্যু

নেত্রকোণার খালিয়াজুড়ীতে খেলতে গিয়ে দুই শিশু হাওরের পানিতে ডুবে মারা যায়।

নেত্রকোণায় খালে ডুবে দুই শিশুর মৃত্যু

নেত্রকোণার খালিয়াজুড়ী এলাকায় খেলতে গিয়ে হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জাহেরপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশুদের মধ্যে মো. ওবায়দুল্লাহ, মো. সেলিম মিয়ার ছেলে এবং মো. শাহাদত মিয়া, মো. সেকুল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে শিশু দুটি বিদ্যালয়ের সামনে খেলছিল।

একপর্যায়ে তারা হাওরের পানিতে পড়ে যায়। তাদের পরিবারের সদস্যরা ও গ্রামবাসীরা শিশুদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুরের দিকে স্থানীয়রা হাওরের পানি থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

খালিয়াজুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনি কার্যক্রম শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন