‘বিভেদ নয় ঐক্য’ স্লোগানকে সামনে রেখে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরাম।
সংগঠনটির সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশে যারা বেড়ে উঠেছেন, তারা যে ধর্মেরই হোক সবাই বাংলাদেশি। তারা উল্লেখ করেন, একটি মহল বিশেষ ধর্মাবলম্বী বাংলাভাষী জনগোষ্ঠীকে 'সংখ্যালঘু' তকমা দিয়ে জাতীয় মূলধারা থেকে বিচ্ছিন্ন ও কোণঠাসা করার অপচেষ্টা চালাচ্ছে।
বক্তারা আরও বলেন, এই ধরনের বিভাজনমূলক অপপ্রচার মুক্তিযুদ্ধের চেতনা এবং সংবিধানের সাম্য ও মানবিক মর্যাদার নীতির সম্পূর্ণ পরিপন্থি।
ফোরামের প্রতিষ্ঠার মূল লক্ষ্য হিসেবে বক্তারা জানান, এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।