রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: মন্ত্রী

২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: মন্ত্রী

আগামী ২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে। তিনি বলেন, "এই প্রকল্পটি তিস্তা নদী ও এর আশপাশের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

এ সময় মন্ত্রী মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক অপরাধ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন