শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাবিতে কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্ব নির্বাচিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন সভাপতি এমরান খান ও সাধারণ সম্পাদক তারেক রহমান শাকিব নির্বাচিত হয়েছেন।

ঢাবিতে কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্ব নির্বাচিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেলাভিত্তিক সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের (সিএসএফ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এমরান খান। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তারেক রহমান শাকিব।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সহ–সভাপতি হয়েছেন আব্দুল্লাহ আল জুবাইর। সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আহমেদ আল সাহিক।

সংগঠনের সদস্যরা জানিয়েছেন, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩১৫ জন, যার মধ্যে ১৫২ জন ভোট দিয়েছেন, যা মোট ভোটারের প্রায় ৪৮ দশমিক ২৫ শতাংশ। গণনার সময় দুটি ভোট বাতিল হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ঢাবি অধ্যাপক মো আবসার কামাল এবং সচিব ও নির্বাচন কমিশনার ছিলেন মোর্তজা হোছাইন শাফি।

বিজ্ঞাপন