শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ব্লকেড কর্মসূচির ঘোষণা

তিস্তা মহাপরিকল্পনার দাবিতে লাগাতার ব্লকেড কর্মসূচির ঘোষণা করেছে সংগঠনটি।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ব্লকেড কর্মসূচির ঘোষণা

তিস্তা মহাপরিকল্পনার জন্য সংশোধিত বাজেটে বরাদ্দ না হলে লাগাতার ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তিস্তা বাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।

বুধবার (১৭ জুন) রাতে রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে অনুষ্ঠিত মশাল প্রজ্বালন কর্মসূচিতে অংশ নিয়ে পরিষদের নেতারা এই ঘোষণা দেন।

এদিন, তিস্তা সেতুর উত্তর প্রান্তে সমাবেশের আয়োজন করে সংগঠনটি। পরে মশাল মিছিল নিয়ে সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছান অংশগ্রহণকারীরা।

নেতারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। তারা সতর্ক করেন যে, মহাপরিকল্পনার ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা না এলে রংপুর বিভাগ থেকে খাদ্যশস্য পাঠানো বন্ধ করে দেয়া হবে।

তারা জানান, বিভাগব্যাপী ব্লকেড কর্মসূচির মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা আদায় করবে অববাহিকার মানুষ। আগামী ১ জুলাই তিস্তার দুই তীরে গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।

বিজ্ঞাপন