বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ পরিকল্পনা নিয়ে আলোচনা

ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।

ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ পরিকল্পনা নিয়ে আলোচনা

ভারত সীমান্তের স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণের কার্যক্রম বিবেচনাধীন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সংসদে বলেন, সীমান্তে বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যা অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

মন্ত্রী বুধবার (১৭ জুন) সংসদে প্রশ্ন জিজ্ঞাসা ও টেবিলে উপস্থাপিত উত্তরে এ তথ্য জানান। তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে বিএসএফ কর্তৃক পুশইন করা দুই হাজার ৩৬৯ জনের মধ্যে ১১ জনকে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, ১৮৩ জনকে পুশব্যাক করা হয়েছে এবং বাকিদের থানায় হস্তান্তর করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর বিএসএফের ৩৬টি পুশইন চেষ্টা বিজিবি প্রতিরোধ করেছে।

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে সবসময় সীমান্তে আত্মরক্ষার অজুহাতে মারাত্মক বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের তীব্র বিরোধিতা করা হয়েছে।

মন্ত্রী বলেন, ক্ষতিপূরণ ও জবাবদিহিতার বিষয়টি পরোক্ষভাবে চাপ সৃষ্টি করা হয়েছে।

বিজ্ঞাপন