বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
জাতীয়

বাংলাদেশ-ভারতের ৫৭তম সীমান্ত সম্মেলন শুরু নয়াদিল্লিতে

বাংলাদেশ-ভারত সীমান্ত সমস্যা সমাধানে শুরু হলো ৫৭তম সীমান্ত সম্মেলন নয়াদিল্লিতে।

বাংলাদেশ-ভারতের ৫৭তম সীমান্ত সম্মেলন শুরু নয়াদিল্লিতে

বাংলাদেশ-ভারত সীমান্তে বিদ্যমান নানামুখী সমস্যা সমাধান এবং নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন।

৮ জুন, সোমবার ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বিএসএফ সদর দফতরে চার দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার, ১১ জুন পর্যন্ত সম্মেলনটি চলবে।

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নিয়েছেন। অপরদিকে, বিএসএফ মহাপরিচালক প্রবীন কুমারের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতীয় পক্ষের প্রতিনিধিত্ব করছেন।

সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় হিসেবে সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, জোরপূর্বক পুশইন রোধ এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা উল্লেখযোগ্য।

এছাড়া, মাদক, অস্ত্র ও অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালান বন্ধ, মানবপাচার প্রতিরোধ এবং আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে অবকাঠামো নির্মাণ বন্ধ করার বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

বিজ্ঞাপন